Biology Root Words Magic by Dr. Fahad | ASG Shop Join Official FB Group

ASG Shop

Biology Root Words Magic by Dr. Fahad

Teacher :

Dr. Md. Fahad Ibna Mahafuz

Dr. Md. Fahad Ibna Mahafuz


বাংলাদেশে এই প্রথম—হ্যাঁ, একদম প্রথমবার বায়োলজির এই ম্যাজিক্যাল "Word Root"-এর ওপর সম্পূর্ণ ফ্রিতে এক্সক্লুসিভ ক্লাস নিচ্ছেন তোমাদের সবার প্রিয় ডক্টর ফাহাদ ভাইয়া!

এসএসসি ২৬ ব্যাচ (এইচএসসি ২৮), তোমরা কি জানো কলেজের বায়োলজি কেন অনেকের কাছে পাহাড়সম কঠিন লাগে?

সবচেয়ে বড় কারণটা হলো—বায়োলজির বইতে শব্দগুলো বাংলায় লেখা থাকলেও, ওগুলো কিন্তু আসলে বাংলা ভাষা না! এগুলো এসেছে ল্যাটিন, গ্রিক কিংবা ইটালিয়ান ভাষা থেকে। আর এই কারণে না বুঝে অন্ধের মতো মুখস্থ করতে গিয়েই তোমাদের দম আটকে যায়।

কিন্তু মজার ব্যাপার কী জানো? তুমি যদি এই শব্দগুলোর মূল বা "Word Root" একবার ভেঙে ভেঙে বুঝে নাও, তবে পুরো বায়োলজি তোমার কাছে একটা দারুণ ধাঁধার মতো পানির সহজ মনে হবে! একটা রুট ওয়ার্ড জানলে তুমি নিজে নিজেই শতশত কঠিন বৈজ্ঞানিক নামের আসল অর্থ বের করে ফেলতে পারবে। আর এই ম্যাজিকটাই আমরা শিখবো আমাদের এই বিশেষ ফ্রি কোর্সে।

তাছাড়াও আরেকটি বড় ভয়ের জায়গা আছে—

তোমরা এসএসসিতে শর্ট সিলেবাসের কারণে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ার সুযোগ পাওনি বা গ্যাপ রয়ে গেছে। কিন্তু কলেজে পা দিয়েই যদি এই বেসিকগুলো তোমার জানা না থাকে, তবে এইচএসসি-র জার্নিটা অনেক কঠিন হয়ে যাবে। তাই এই বাদ পড়া অধ্যায়গুলোর যে বেসিকটুকু জানা তোমার জন্য একদম 'মাস্ট', সেগুলোই আমরা এই সেশনে একদম সলিডভাবে ক্লিয়ার করে দেব।

ল্যাটিন-গ্রিক শব্দের রহস্যফাঁস আর শর্ট সিলেবাসের গ্যাপ পূরণ—এই দুই অস্ত্র নিয়ে তোমার কলেজ লাইফ সহজ করতে আমরা আসছি। কোনো মুখস্থ নয়, এবার বায়োলজি হবে ফিল করে!

ল্যাটিন আর গ্রিক শব্দের ব্যবচ্ছেদ করে বায়োলজিকে ফিল করা যে কতটা সহজ, সেটা ফাহাদ ভাইয়ার এই ক্লাসগুলো না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। এই ফ্রি সেশনটা যে তোমার কলেজ লাইফ আর এইচএসসি-র জার্নিটাকে কতটা সহজ করে দেবে, তা তুমি নিজেও এখন চিন্তা করতে পারছ না!🔥

সচরাচর জিজ্ঞাসা :

লগইন করা অ্যাকাউন্ট থেকে নিচের Get free access now বাটনে ক্লিক করে Facebook group-এ জয়েন করলেই ফ্রি সাইকেলের এক্সেস পাওয়া যাবে। কোনো পেমেন্ট লাগবে না।

Biology Root Words Magic by Dr. Fahad
  ⁠ল্যাটিন-গ্রিক রুট ওয়ার্ড ডিকোডিং (Decoding)
  ফ্রি অনলাইন কালারফুল "Bio-Dictionary" চিট-শিট (Cheat-Sheet)
  ⁠ ⁠লাইভ "Guess the Meaning" গেম
  ⁠ডেইলি ফেসবুক গ্রুপ চ্যালেঞ্জ (Quiz)
  ⁠ইন্টারেক্টিভ কিউ-অ্যান্ড-এ (Q&A) সেশন